• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

Wellcome to our website...

তালা-কলারোয়ার তৃণমূলের দাবি: টেকনোক্রেট মন্ত্রী হিসেবে হাবিবুল ইসলাম হাবিবকে দেখতে চায় জনপদ

নিজস্ব (সাতক্ষীরা) প্রতিনিধিঃ / ৪৯৯ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

এস এম ইকবাল হাসান, বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার অবহেলিত জনপদে জাতীয়তাবাদী আদর্শের আলো ছড়িয়ে দেওয়া এক অক্লান্ত যোদ্ধা এবং দক্ষ সংগঠক জনাব হাবিবুল ইসলাম হাবিব। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, সাতক্ষীরায় বিএনপিকে সুসংগঠিত রাখতে এবং তৃণমূলের অস্তিত্ব টিকিয়ে রাখতে হাবিবুল ইসলাম হাবিবের কোনো বিকল্প নেই।

দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য জেল-জুলুম ও ত্যাগের শিকার এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তালা-কলারোয়াবাসী এখন তাকে দেশসেবার বড় পরিসরে দেখতে চায়। এলাকার সাধারণ জনগণ ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের দাবি— দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মেধা ও যোগ্যতার মূল্যায়নে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে ‘টেকনোক্রেট মন্ত্রী’ হিসেবে দায়িত্ব দেওয়া হোক।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন এলাকাবাসী। তারা মনে করেন, সাতক্ষীরা-১ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং জেলা পর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী করতে হাবিবুল ইসলাম হাবিবের মতো পরীক্ষিত ও রাজপথের লড়াকু সৈনিককে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা সময়ের দাবি।

স্থানীয় এক কর্মী বলেন, “হাবিব ভাই আমাদের বিপদের বন্ধু। সাতক্ষীরার মাটি ও মানুষের সাথে তার নাড়ির টান। তাকে মন্ত্রী হিসেবে পেলে এই অবহেলিত জনপদ উন্নয়নের মূল ধারায় ফিরবে।”

তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে হাবিবুল ইসলাম হাবিবের অবদানকে মূল্যায়ন করে তালা-কলারোয়াবাসী এই স্বপ্নের বাস্তবায়ন দেখার অপেক্ষায় প্রহর গুনছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন
bdit.com.bd