• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

জুলাই অভ্যুত্থানের পরও বাংলাদেশে দুর্নীতি রয়ে গেছে: টিআই চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ / ১৩০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ

জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে দুর্নীতি পুরোপুরি বিলীন হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশ থেকে দুর্নীতি পুরোপুরি বিলীন হয়ে যায়নি। দুর্নীতি এখনও আছে। তবে এটা বেড়েছে নাকি কমেছে সেটি এখনই বলা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে।’

ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শেষের দিকে দুর্নীতি ব্যাপকভাবে বেড়েছিল। গত বছরের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পরও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি। যেসব প্রভাবশালী ব্যক্তি দুর্নীতির মামলায় অভিযুক্ত, সেসব মামলা যথাযথ বিচারিক প্রক্রিয়ায় শেষ করতে হবে। যেসব দেশ তা করতে পেরেছে, তারাই দুর্নীতি ধারণা সূচকে নিজেদের স্কোর উন্নত করতে পেরেছে।’

বাংলাদেশ সফরের কারণ জানতে চাইলে টিআই চেয়ারম্যান জানান, তার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সফরের আগে তিনি মালদ্বীপ ও শ্রীলংকায় গেছেন। এ সফর শুধু প্রতীকী নয়; এর উদ্দেশ্য দুর্নীতিবিরোধী বৈশ্বিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন
bdit.com.bd