• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

Wellcome to our website...

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে -নির্বাচন কমিশনার(ইসি) মোঃ আনোয়ারুল ইসলাম সরকার

অফিস ডেস্কঃ / ৭৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

 

অফিস ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী সত্যি সত্যি এবার ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। সমন্বয়হীনতার সামান্যতম কোনো ত্রুটি-বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নেব না।’

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, কারও কাছে দায়বদ্ধ না। শুধু দায়বদ্ধ আইনের কাছে।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আপনারা যেহেতু নির্বাচন কমিশনেরই একজন। সুতরাং আপনারাও শুধু আইনের কাছে দায়বদ্ধ। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। নির্বাচন কমিশন, আমরা, আপনারা— সবাই মিলে নির্বাচন কমিশন।’

তিনি বলেন, ‘২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে, সেটি যদি আমরা সফলভাবে করতে ব্যর্থ হই, আমরা সকলেই ব্যর্থ হব। বাংলাদেশ ব্যর্থ হবে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে, আমরা কোথা থেকে কোথায় এসেছি। আমাদের তফসিল ঘোষণার পর থেকে একটি ঘটনা বাদে বাকি যতগুলোর নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণ করা হয়েছে মাঠ পর্যায়ে, প্রতিটি কার্যক্রম আইনসঙ্গতভাবে এবং খুব সাহসিকতার সাথে হয়েছে।’

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আমার আকুল আবেদন—নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠে নেমে পড়ুন, একসাথে মুভ করুন। জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়রা, মাঠে নেমে পড়ুন; একসাথে মুভ করুন। ওসি সাহেব, ইউএনও সাহেব, আনসার ভিডিপি অফিসার একসাথে মুভ করুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন
bdit.com.bd