• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

Wellcome to our website...

লংগদু উপজেলা অটোরিকশা মালিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মোঃ এরশাদ আলী, লংগদু রাঙ্গামাটি প্রতিনিধি: / ৯৬৯ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ এরশাদ আলী, লংগদু রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলা অটোরিকশা মালিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার)  সকাল থেকে দুপুর পর্যন্ত সমিতির কার্যালয়ে চলে ভোটারদের ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ।  আগামী দিনে সমিতির কার্যক্রমকে জবাবদিহিতা মূলক ও গতিশীল করতে সভাপতি পদে তসলিম উদ্দিন, খলিলুর রহমান ও মোঃ জামাল,  সহ-সভাপতি পদে নজর আলী ও লোকমান হোসেন,  সাধারণ সম্পাদক পদে বাবুল মিয়া, কালু মিয়া ও খোকন চাকমা, যুগ্ম সম্পাদক পদে সাইদুর রহমান বাবুল ও আব্দুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে আলাল উদদীন ও রামায়ণ চাকমা প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সমিতির ৬৩ জন ভোটারের মধ্যে ৫৮ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন।

বাদ জুমা শুরু হয় ভোট গননা শেষে সভাপতি পদে ২৯ ভোট পেয়ে মোঃ জামাল, সহসভাপতি পদে ৩১ ভোট পেয়ে নজর আলী, সাধারণ সম্পাদক পদে ২২ ভোট পেয়ে বাবুল মিয়া, যুগ্ম সম্পাদক  পদে ৩৪ ভোট পেয়ে সাইদুর রহমান বাবুল ও কোষাধ্যক্ষ পদে ৩৩ ভোট পেয়ে আলাল উদদীন বেসরকারি ভাবে  নির্বাচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন
bdit.com.bd